মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

তিনটি থানাকে উপজেলায় উন্নীত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৫১ বার
ছবি-সংগৃহিত

তিনটি থানাকে উপজেলায় উন্নীত করেছে সরকার। এগুলো হলো- মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর। আর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ।

 

সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, তিনটিই প্রত্যন্ত এলাকা। বিশেষ কনসিডারেশনে এগুলোকে উপজেলায় উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুবই অসুবিধা হয়। এজন্য সরকার অনুমোদন করে দিয়েছে।

সুনামগঞ্জ উপজেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটাও ধর্মপাশা থেকে ২৫-২৬ কিলোমিটার দূরে, হাওরের মধ্যে অবস্থিত।

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এটাও রিমুট এলাকা এবং এখনও দুর্গম।

৪৯৫টি উপজেলা হয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিকারের সভায় সিদ্ধান্ত হয়েছে এরপর আর শর্তপূরণ না হলে উপজেলা করা হবে না।

এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সভায় ঢাকা জেলার দোহার পৌরসভার দুর্গম এলাকাকে বাদ কাছাকাছি ইউনিয়ন পরিষদ দিয়ে এবং কিছু নতুন এলাকা যেখানে শহরের সুবিধা আছে সেগুলো সংযুক্ত করা হয়েছে। এর আকার এখন গোলাকৃতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com