মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

তাবলিগ জামাতের মুসুল্লিদের অচেতন করে মালামাল লুট

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ বার

পটুয়াখালীতে তাবলিগ জামাতের সদস্যদের খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে মোবাইল ও টাকা লুট করেছে দূর্বৃত্তরা। শনিবার (২৫ সেপ্টম্বর) সকালে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এঘটনা ঘটেছে।

তাবলিগের সদস্য রাসেল জানান, বৃহস্পতিবার নারায়নগঞ্জ, ঢাকা, টাঙ্গাইলের বিভিন্ন এলাকার ১৫ জন মুসুল্লি তিন চিল্লার জন্য পটুয়াখালী আসেন। গত শুক্রবার তারা মারকাজ মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ১৫ জন সদস্য নিয়ে ওঠেন। এরপর তাদের ধর্মীয় রীতি অনুযাযী কাজ করে। পরে রাতের খাবার শেষ করে যার যার মতো ঘুমিয়ে পরে।

 

শনিবার (২৫ সেপ্টেম্বর) ফজরের সময় তাবলিগের ২ সদস্য উঠলেও বাকি ১৩ সদস্য ঘুম থেকে উঠতে পারেনি। বিষয়টি স্থানীয় মারকাজ মসজিদে জানান তারা। পরে অচেতন অবস্থায় ১৩জনকে উদ্বার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সদস্যদের মধ্যে কয়েকজন সুস্থ হলেও ৩ জনের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে কয়েকজনের মোবাইল ও নগদ টাকা লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছে। তবে এ ব্যাপারে তাবলিগ জামাতের পটুয়াখালীর দায়িত্বরত আমীর অচেতন অবস্থায় থাকায় কোন তথ্য দিতে পারেনি।

 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. মো. মাহমুদ বলেন, অচেতন ১৩জনকে প্রাথমিক চিকিৎস প্রদান করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

বটতলা মসজিদের ইমাম কলিমুল্লাহ বলেন, তিনি ফজর নামাজের পূর্বে মসজিদের মোয়াজ্জেম আবদুস সোবাহানের ফোন পেয়ে মসজিদে এসে দেখতে পাচ্ছিলেন সদস্যরা সবাই ঘুমাচ্ছে। অনেক ডাকার পরেও সদস্যরা কেউ ঘুম থেকে না উঠলে মারকাজ মসজিদের ইমামকে জানায় বিষয়টি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আখতার মোরশেদ বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com