শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

তথ্য গোপন করায় বরিশালে মেম্বার প্রার্থী মারুফের মনোনয়ন বাতিল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২০৮ বার
ফাইল ফটো

তথ্য গোপন করায় বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী মশিউর রহমান মারুফের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

 

আর্থিক প্রতিষ্ঠান ও প্রতিদ্বন্দ্বীর লিখিত অভিযোগের বিষয়ে রবিবার বিকেলে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল ও আপীল কর্তৃপক্ষ উভয় পক্ষের শুনানি শেষে তার প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও আপীল কর্তৃপক্ষ মোহাম্মদ নূরুল আলম জানান, ইউপি সদস্য প্রার্থী মো. মশিউর রহমান মারুফ আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি ঋণের জামিনদার হিসেবে অনাদায়ী ১ লাখ ৮৮ হাজার ৮২৪ টাকার ঋণ মেয়াদোত্তীর্ণ অবস্থায় মনোনয়নপত্র জমা তারিখে অনাদায়ী থাকায় বিধি মোতাবেক তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।

সিনিয়র নির্বাচন কার্যালয়ে এই শুনানি চলাকালে জামিনদার হিসেবে ঋণ খেলাফি প্রার্থী মশিউর রহমান মারুফ, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ ও আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার মো. আহসান হাবিব এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপিল কর্তৃপক্ষ দীর্ঘ শুনানি শেষে সকলের উপস্থিতি এ রায় দেন।

 

আগামী ২৬ ডিসেম্বরের চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে গত ২৯ নভেম্বর বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চরামদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মশিউর রহমান মারুফের মনোনয়ন বৈধ ঘোষণা হয়। বিষয়টি জানতে পেরে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও আপিল কর্তৃপক্ষ বরাবর ২ ডিসেম্বর শেষ দিনে আর্থিক প্রতিষ্ঠানটি ঋণ খেলাফির বিষয়টি উল্লেখ করে প্রার্থীর মনোনয়নের বৈধতা বাতিলের আবেদন করে। এছাড়া তার প্রতিদ্বন্দ্বীও বিষয়টি সিনিয়র জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিতভাবে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার শুনানির জন্য সকলের উদ্দেশ্যে নোটিশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com