বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে করা হবে করোনা টেস্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ বার

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর দেশের এই তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

তিনি বলেন, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আমাদের বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে তিন জায়গা।

 

প্রাথমিকভাবে পিসিআর টেস্ট ঢাকা বিমানবন্দরে হবে। কিন্তু আলোচনার মধ্যে তিনটি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর) বিমানবন্দরই রয়েছে।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

 

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে। এর মধ্যে একটি হচ্ছে বিভিন্ন দেশ থেকে নতুন করে কন্ডিশন দেওয়া হচ্ছে, ফ্লাইয়ের চার থেকে আট ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে।

 

বেশ কয়েকটি দেশ থেকে এমন শর্ত দিয়েছে। সেজন্য গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম রয়েছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে পারেন।

 

তিনি বলেন, এখন পৃথিবীর বড় বড় এয়ারপোর্টে কুইক, ইনস্ট্যান্টলি (করোনা পরীক্ষা) করতে পারবেন। আমরা বলি ৪৮ ঘণ্টা আগে টেস্ট লাগবে। আমাদের লোকরা যে দেশে আছে, তারা সেখান থেকে পরীক্ষা করে আসবে। অনেক দেশ আছে ৪ থেকে ৮ ঘণ্টা সময় দেয়। যে যে দেশে যাবে তার যে রকম রিকয়ারমেন্ট লাগবে, যাতে এয়ারপোর্ট থেকেই সে টেস্ট করে নিতে পারে।

 

বিমানবন্দরে কবে থেকে পিসিআর টেস্ট চালু হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকেই ইন্সট্রাকশন দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব টেস্টের ব্যবস্থা করতে হবে।

 

কত সময়ের মধ্যে রিপোর্ট দিতে পারবে এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা কথা বলে দেখেছি চার ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com