বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকার ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে ওষুধ ছিটানোর নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫৭৮ বার
স্থানীয় সরকার মন্ত্রী। ছবি-সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে ওষুধ ছিটানোর জন্য দুই সিটি কর্পোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন।

 

আজ রোববার (২৫ জুলাই) সচিবালয়ে ডেঙ্গুসংক্রান্ত এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

 

 

রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা ও মোহাম্মদপুরসহ ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে দুই মেয়রকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সোমবার থেকে তাৎক্ষণিক মশক নিধনের ওষুধ দেবেন।

 

বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, সেটা কিভাবে বাস্তবায়ন করবে, সে ব্যাপারে সিটি করপোরেশন থেকে মন্ত্রণালয়ে তথ্য দেবে।

 

সিটি করপোরেশনের লোকবল সংকট নিরসনে তাজুল ইসলাম বলেন, আপনারা বলুন, আমরা সেটি দেখবো। যদি আউটসোর্সিং করতে হয়, দরকার হলে সেটা ব্যবস্থা করা যায়।

 

তিনি বলেন, মশক নিধনের ওষুধের মজুদ আছে। এবার কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।

 

 

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের নাম-পরিচয় সরবারহ করার জন্য বৈঠকে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দিয়ে মন্ত্রী তাদের বাসা বা আশপাশে ওষুধ ছিটানোর জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com