শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ডিআরইউ‘র সভাপতি নোমানী; সাধারণ সম্পাদক মাইনুল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৩৫ বার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।

বুধবার (৩০ নভেম্বর) দিনভর নির্বাচন শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। মুরসালিন নোমানী ৬৩৫ ভোট পেয়েছেন। মইনুল হাসান সোহেল পেয়েছেন ৪২২ ভোট।

দীপু সারোয়ার সহ-সভাপতি, মঈনুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, সাখাওয়াত হোসেন সুমন অর্থ সম্পাদক, কাউসার আজম দপ্তর সম্পাদক, মরিয়ম মনি নারী সম্পাদক, কামাল উদ্দিন সুমন প্রচার

সম্পাদক, তোফাজ্জল হোসেন রুবেল তথ্য-প্রযুক্তি সম্পাদক, মাহবুবুর রহমান ক্রীড়া সম্পাদক, মোহাম্মদ নঈমুদ্দিন আপ্যায়ন সম্পাদক ও মিজান চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- মনিরুল ইসলাম মিল্লাত, ইসমাইল হোসাইন রাসেল, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান ও মো. ইব্রাহিম আলী।

এবার নির্বাচনে ভোটার ছিলেন এক হাজার ৭৪৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৪৫৭ জন। মোট ২০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৩ জন প্রার্থী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com