শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ট্রাক চাপায় প্রাণ গেল মটর সাইকেল আরোহীর

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৬৩ বার

ঝালকাঠির-পিরোজপুর আঞ্চলিক সড়কেরর রাজাপুর উপজেলার মেডিক্যাল মোড় নামক স্থানে ট্রাক চাপায় প্রাণ হারালো ১৫ বছর বয়সী কিশোর রাব্বী হাওলাদার।

নিহত রাব্বী উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বশির হাওলাদারের ছেলে।

গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আহত মো. রাজীব এবং ইমরান হাওলাদার একই মোটর সাইকেলে ছিলো বলে প্রত্যক্ষদর্শী রাজু আহম্মেদ জানিয়েছেন।

নিহত রাব্বী বাইকের সর্ব পেছনে বসা ছিলো বলেও একাধিক প্রত্যক্ষদর্শীরা বলেছেন।

ঘটনাস্থলে থাকা মান্নান সিকদার বলেন মোটর সাইকেলটি মনোহরপুরের দিক থেকে রাজাপুর বাগড়ী এলাকার দিকে যাচ্ছিলো। হটাৎ সামনো থেকে আসা ট্রাকের নিচে চাপা পরে।

এ ঘটনার ট্রাকটির চালক মেহেদী হাসান (২৯) কে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।

আটক চালক মেহেদী খুলনা জেলার লবনচোরা এলাকার মো. আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র বলেন, ট্রাকটির চালককে থানায় রাখা হয়েছে, রাব্বীর লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রকৃয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com