বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় হাবিপ্রবির দুই বিদেশি শিক্ষার্থী আহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ বার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই নেপালি শিক্ষার্থী ট্রাকচাপায় আহত হয়েছেন। এখন তারা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক ১২টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ।

আহতরা হলেন- ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মকবুল আলম এবং ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কপিল গাসী। তারা দুজনেই কৃষি অনুষদের শিক্ষার্থী।

এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান এবং নিউরোসার্জনের পরামর্শ মতে, আহত নেপালী শিক্ষার্থী মকবুলের সিটি স্ক্যান করানো হয়েছে। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। অপর শিক্ষার্থী কপিল গাসীর মাথায় সেলাই দেওয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীর সাথে। তারা আহত হয়েছে। প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com