মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩২৮ বার

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বোর্ডের কর্মকর্তা ও নির্বাচকদের সঙ্গে বৈঠকে আসে এমন সিদ্ধান্ত।

আর সাময়িকভাবে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

যদিও বৈঠকে বোর্ডের কাছে রিয়াদের কিছু প্রশ্ন ছিল। সেসবের জবাব দিয়েই তার জায়গায় নুরুল হাসান সোহানকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন অধিনায়কত্বের ব্যাপারে রিয়াদ ইতিবাচক ছিলেন বলে জানানো হয়েছে।

জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ নিয়ে বলেছেন, ‘যেহেতু আমরা রিয়াদকে একেবারে সরিয়ে দিচ্ছি না। রিয়াদ ব্যাক করবে না এমনও কথা না। সবারই একটু বিরতির দরকার হয়। আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। তো ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ’

‘ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি করা আর কী। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে। ’

রিয়াদের সঙ্গে আজ শুক্রবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে আলোচনায় ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস,  টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সাথে তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com