শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ঝালকাঠীর চুরি হওয়ায় মোটরসাইকেল গৌরনদী থেকে উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪০৫ বার
আটককৃত ৩ মটরসাইকেল চোর

ঝালকাঠি থেকে চুরি হওয়া মোটর সাইকেল ক্রেতা সেজে গৌরনদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ।

 

এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারদের মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তথ্যমতে, সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় ক্রেতা সেজে বাটাজোর হাইস্কুল এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম।

 

গ্রেফতাররা হলেন-ঝালকাঠীর গগন এলাকার বাসিন্দা স্বপন তামিলদারের ছেলে বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া সোহেল তামিলদার (৩০), পিরোজপুর নেছারাবাদের সুঠিয়াকাঠী গ্রামের সামছুল হকের ছেলে মেহেদী হাসান (২০) ও বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের মেয়ে জামাতা মামুন মোল্লার ছেলে নাহিদ হোসেন (২১)।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ঈদ-উল আজহার দুইদিন আগে ঝালকাঠীর সুগন্ধা গরুর হাট থেকে গ্রেফতারকৃতরা কৌশলে বরিশাল কোর্টে কর্মরত এসআই খলিলুর রহমানের ডিসকভার মোটরসাইকেলটি চুরি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com