শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ বার

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে ১১টি পদের ১০ টিতে একাধিক প্রার্থী না থাকায় সে সকল পদে বিনা প্রতিদ্ধন্দিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে।

শুধু সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে।

এ নির্বাচনে ১৫৪ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটার তাদের নিজ নিজ ভোট প্রদান করেছেন।

দুপুর ৩ টায় ভোটের ফলাফল ঘোষনা করেন সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনু।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সিনিয়র আইনজীবী মীর রফিকুল ইসলাম আজম।

৫৪ ভোট পেয়ে আগামী ১ বছরের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোশারেফ হোসেন হাওলাদার।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মোল্লা (খোকন) ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

বিনাপ্রতিদ্ধন্দিতায় অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি পদে বীর মুক্তিযোদ্বা আব্দুল মান্নান রসুল, সহসভাপতি মুনসী আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বনি আমিন বাকলাই, শ্রী কার্তিক চন্দ্র দত্ত ও মোহাম্মদ আল আমিন ফরাজী।

এছাড়া সম্পাদক ভিজিল্যান্স পদে মোহাম্মদ মনজুর হোসেন, সম্পাদক লাইব্রেরী শ্রী সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভর্তি মুহাম্মদ জাকারিয়া রহমান (জিহাদ), নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল জলিল এবং মোহাম্মদ আবদুল আলিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com