শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ঝালকাঠিতে মধ্যরাতে পুরেছে ৮টি দোকান

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৫৯ বার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে শুক্রবার দিবাগত রাতে আগুনে পুরে ভস্মিভূত হয়েছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান।

আগুন নেভাতে কাঠালিয়া এবং বামনা থেকে আসা দমকল বহিনীর ২টি ইউনিট দুই ঘন্টা কাজ করেছে।

এ অগ্নিকান্ডে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কাঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন।

এতে বড় ধরনের কোনো হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ লাখ টাকা হতে।পারে বলে ক্ষতিগ্রস্থ, স্থানীয় এবং ফায়ার সার্ভিস কতৃপক্ষ জানিয়েছেন।

বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।

বাজারের নৈশ প্রহরীরা নেছারের হোটেলে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার ও স্থানীয় মসজিদে মাইকিং করে আগুনের বিষয়টি জানিয়ে সকলে এগিয়ে আসার আহবান জানান।

আগুনে পুড়ে আমুয়ার আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের টিনসেট ৩টি কক্ষ, নেছার উদ্দিনের খাবারের হোটেল, মোহাম্মদ পলাশ এবং কম্পিউটারের দোকান, মাসুদ হোসেন এর জুতার গোডাউন, বাবুল হোসেন এর পোষাকের দোকান, মোহাম্মদ শাহজাহান এর মুদি দোকানসহ ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মবর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com