শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

ঝালকাঠিতে দিনমজুরকে কুপিয়েছে সন্ত্রাসীরা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ বার
ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলার কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মিরাজের পরিবারের অভিযোগ কেওরার ইউপি সদস্য নজরুল ইসলাম তার দলবল নিয়ে মিরাজকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়েছে।
স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মিরাজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিয়াম হাসান বলেন, রোগীর একটি হাত এবং দুটি পা ভেঙে গেছে। সেই সাথে একটি চোখ জখম হয়েছে।
পায়ের ভিতরে ব্লিডিং হচ্ছে, ব্লাড প্রেসার ডাউনের দিকে যাচ্ছে, সব মিলিয়ে মৃত্যুঝুকি আছে।
রাতেই আহত মিরাজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে আহতের প্রতিবেশি ইমাম হোসেন।
মিরাজের মা মাকসুদা বেগম ও তার বোন রোজিনা আক্তার বলেন, ইউপি মেম্বার নজরুল ইসলাম জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্রদিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। আহত দিনমজুর মিরাজ নৈকাঠি গ্রামের সত্তার শেখ এর ছেলে।
অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার পর থেকে এলাকা থেকে সরে অন্যত্র চলে গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছে বিধায় নজরুল ইসলামের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে এ বিষয়ে আনন্দবার্তার সাথে কথা হয় কেওরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান এর সাথে।
তিনি বলেন, ঘটনা শুনে আমি ঝালকাঠি সদর হাসপাতালে গিয়েছি, রোগীর খোজ নিয়েছি। রাতেই এলাকায় গিয়ে বিস্তারিত ঘটনা শুনে ব্যবস্থা গ্রহন করবো, এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে মেম্বারের জড়িত থাকার প্রমান পাওয়া গেলে তাকে কিছুতেই ছাড় দেয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com