শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন

ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৫৩ বার

শুরু হয়েছে বাঙালির শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

 

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আগস্টকে শোকের মাস হিসেবে বরাবর পালন করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় ১ আগষ্ট রোববার সন্ধ্যায় ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জলন করেছে জেলা ছাত্রলীগ।

 

শহরের কালীবাড়ি সড়কের বারচালা প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম আল আমিন। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুর রহমান রাহাত, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ, শহর ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদসহ জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, সরকারী কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা।

 

জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, আগস্ট মাস মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের মাস।

 

এ মাসের ১৫ আগষ্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশসহ সারা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।

 

শোকে মুহ্যমান হয়ে পড়ে বাঙালি জাতি। আমরা ঝালকাঠি জেলা ছাত্রলীগ আগষ্টের প্রথম দিনে জাতির পিতাকে স্মরন করে তার প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জলন করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com