শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে কিশোরীদের মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩১৩ বার

কিশোর কিশোরীদের মধ্যে আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্ম বিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে স্বোচ্চার হতে সাহায্য করা এবং নিজেদের সিদ্ধান্ত গ্রহন ও মতামত প্রদানের জন্য আত্ম নির্ভরতা গড়ে তোলার লক্ষে কিশোরীদের ৩২দিন ব্যাপি কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলায় ২০জন, নলছিটি ২০জন, রাজাপুর ২০জন এবং কাঠালিয়া উপজেলায় ২০জনসহ জেলায় ৮০জন কিশোরীকে প্রশিক্ষণ দেয়া হবে। বরিশালের ডিভিশনাল কারাতে কিক এ্যান্ড বক্সিং এ্যাসেসিয়েশন এই প্রশিক্ষণ প্রদান করছেন।

২ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায় ঝালকাঠি অফিসার্স এ্যান্ড এলিটস ক্লাবে কারাতে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ বশির গাজী, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এস আর এইচ আর স্পেশালিস্ট তৌফিকুল করিম চৌধুরী, আর ডি এফ টিম ম্যানেজার মোহাম্মদ রকিবুল ইসলাম ও সাপোর্ট ইন্ট্রিগেশন স্পেশালিস্ট উম্মে আসমা খানম উপস্থিত ছিলেন।

রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তা এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন করছে।

মো. নুরুজ্জামান
ঝালকাঠি প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com