বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপন বিষয়ে প্রশিক্ষণ প্রদান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২২৫ বার

বরিশাল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপন বিষয়ে প্রশিক্ষণ প্রদান আজ মঙ্গলবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হযেছে।

 

জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেনের উদ্যোগে বরিশাল জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে পুলিশের ভবনসমূহে অগ্নি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বরিশাল জেলা ফায়ার সার্ভিসের সহযোগিতায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

 

উক্ত মহড়ায় বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফরহাদ সরদার।

এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আগুন লাগলে আমরা অনেকেই জানিনা ঠিক কি করা উচিত। আবার আগুন লাগলে করণীয় কাজ গুলো জানলেও অনেকেই ঘাবড়ে যাওয়ার কারণে কিংবা ভয় পেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। হঠাৎ আগুন লাগলে তাৎক্ষণিক কিছু কৌশল অবলম্বন করে আমরা বেঁচে যেতে পারি বা ক্ষতির পরিমাণ কমাতে পারি। তিনি ফায়ার সার্ভিসের অকুতোভয় সদস্যদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

 

এ সময় বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা উপস্থিত পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করেন। যার মাধ্যমে পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে জনগণকে অগ্নিনির্বাপক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

উক্ত অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদায় প্রায় ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com