শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

জুন-জুলাইয়ে আর্জেন্টিনাকে দেশে আনার চেষ্টা চলছে-সালাউদ্দিন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩৬ বার
ফাইল ফটো

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১১ সালে বাংলাদেশে এসেছিল লিওনেল মেসির দেশটি।

সেবার নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা। আবারও আলবেসিলেস্তেদের বাংলাদেশে আনার চেষ্টা করছে বাফুফে। আজ (৯ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের পর এমন কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আগামী জুন-জুলাইয়ে আর্জেন্টিনাকে দেশে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। দেশটিকে বাংলাদেশে আনতে প্রায় ১০ মিলিয়ন ডলার কিংবা শতকোটি টাকার বেশি খরচ হতে পারে বলেও জানিয়েছেন বাফুফে সভাপতি।

তিনি বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও জোরালো কিছু হয়নি। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা।

এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করবো। ’

আর্জেন্টিনাকে দেশে আনা একটি ব্যায়বহুল পক্রিয়া। এই বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আর্জেন্টিনাকে আনার বিষয়টা ব্যয়বহুল। কিন্তু আমাদের চেষ্টা করতে সমস্যা কোথায়? চেষ্টা করতে দোষ কোথায়। ’

এর আগে (২০১১ সালে) আর্জেন্টিনাকে আনতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার লেগেছিল। এখন ৭ মিলিয়ন ডলারের মতো লাগতে পারে। যা বাংলাদেশি টাকায় ৭১ কোটি টাকার কিছু বেশি। প্রতিপক্ষ মিলিয়ে দশ মিলিয়ন ডলার বা ১০২ কোটি টাকার বেশি লাগতে পারে।

২০১১ সালে আর্জেন্টিনা বাংলাদেশে যে প্রীতি ম্যাচ খেলেছিল তাতে তাদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। তবে আগামীতে আর্জেন্টিনা বাংলাদেশে আসলে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো ভাবেনি বাফুফে। সালাউদ্দিন বলেন, ‘প্রতিপক্ষ কে হতে পারে সেটা এখনও চূড়ান্ত নয়। আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত করার পর প্রতিপক্ষ ঠিক করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com