বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

জামিনে এসে বাদিকে হুমকী দিচ্ছে হত্যা মামলার আসামী হাজী আলাউদ্দিন

নারায়ণগঞ্জ প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪১৪ বার

সোনারগাঁয়ের আলোচিত নয়াগাঁওগ্রামের তিন জন নিহতের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামী হাজী আলাউদ্দিন জামিনে মুক্ত হয়ে মামলার বাদিকে দেশ ছাড়া করার হুমকী দিচ্ছে।

 

এমন অভিযোগ নিহত সাইদুল হত্যা মামলার বাদী ও সাইদুলের বড় ভাই শহীদুলের। তিনি অভিযোগ করেন, তার ভাই হত্যা মামলার প্রধান আসামী হাজী আলাউদ্দিন গ্রেফতারের এক মাস যেতে না যেতেই টাকার জোরে জামিনে মুক্ত হয়ে আসে। এখন মামলা তুলে নিতে তাদের হুমকি দিচ্ছে।

 

তার হুমকিতে কাজ না হওয়ায় নিহত সাইদুলের তিন ভাইসহ ১৯ প্রতিবেশীকে আসামি করে ২৬ ধারায় মামলা সাঁঝিয়ে দেশছাড়া করে রাখছে তাদের। শহীদুল বলেন, হাজী আলাউদ্দিন আমার ভাইসহ তিন জনকে হত্যা করেও তার শান্তি হয় নাই। এখন আমাদেরকে দেশ ছাড়া করতে তার ক্যাডার আরিফকে দিয়ে ৪ জুলাই ২০২১ ইং তারিখে আমাদের ১৯ জনের নামে ২৬ এর মামলা সাঝিয়েছে।

 

আসলে তাদের কেউ আহত হয়নি বা কেউ কাউকে আহত করেননি। আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আ’লীগ করি, নির্দোষ হয়েও আজ আমরা অসহায়। নিপীড়নের শীকার হয়ে আমরা এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। উল্লেখ্য যে, সােনারগাঁ উপজেলার পিরােজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও কোম্পানির জন্য ভূমি দখলকে কেন্দ্র করে চলতি বছরের ১৯ ও ২০ ফেব্রুয়ারী দুইদফায় আলাউদ্দিন বাহিনীর হামলায় আলী আহমেদ, সাইদুল ও সমর আলী নামের তিনজন নিহত হয়।

 

এ ঘটনার মামলায় আলাউদ্দিনকে গত ১৪ জুন সােমবার জেলা সদর থেকে তাকে গ্রেফতার করেন সিআইডি’র তদন্তকারী কর্মকর্তা মাে. তাহের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com