শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৮৪ বার

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রথমে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডা. শফিকুর রহমানকে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখায় সিটিটিসি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের আমীর ডা. শফিককে গ্রেফতার করেছে সিটিটিসি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

এর আগে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পেজে আটকের বিষয়টি নিশ্চিত করেন। কী কারণে বা কোন মামলায় ডা. শফিকুরকে আটক করা হয়েছে, তিনিও সেটি নিশ্চিত করতে পারেননি।

একটি মাধ্যম থেকে জানা যায়, ভোরে আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল জামায়াতের আমিরকে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি। এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com