শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

জাপার রুহুল আমিনের বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২২৪ বার

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমি উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ ছলেমান হাওলাদার। উপজেলার বিপিনপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আঃ রশিদ হাওলাদারের সন্তান ছলেমান হাওলাদার সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাবা আব্দুল রশীদ মুক্তিযুদ্ধকালীন সময় পাক হানাদার বাহিনীর হাতে জীবন দিয়েছেন। তার বিধবা মা মনোয়ারা বেগমের নামে সরকার লতাচাপলী মৌজা থেকে দেড় একর খাস জমি বন্দোবস্ত দিয়েছে। যার বন্দোবস্ত কেস নম্বর ৩৪ কে ৮৯-৯০।

 

দলিল নম্বর ১২০৭, তারিখ ১১-০৪-১৯৯৬। যার এস এ খতিয়ান নম্বর ১৭২৫, দাগ নম্বর ১০৮৮ এবং বিএস খতিয়ান নম্বর ১১৩১, দাগ নম্বর-২০৩৩,২০৩৪,২০৩৭ ও ২০৩৮।

 

ছলেমান জানান, এই জমি কেনার কথা বলে জাপার সাবেক মহাসচিব আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার চার/পাঁচ বছর ধরে ঘোরাচ্ছেন। এরই মধ্যে ওই জমিতে তারা সাইনবোর্ড লটকে দিয়েছেন। এখন জমির ধারেকাছে গেলে কুয়াকাটায় থাকা তার লোকজন ভয়ভীতি দেখাচ্ছে। দিচ্ছে খুন জখমের হুমকি। বর্তমানে জমিজমা বেদখল হওয়ায় বৃদ্ধা মাকে নিয়ে এ পরিবারটি মানবেতর জীবন-যাপন করছেন। তারা তাঁদের জমি উদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদারের জমিজমা দেখভালের কুয়াকাটার দায়িত্বে থাকা ছামিদুল ইসলাম টিক্কা জানান, দুই বছর পর্যন্ত ছলেমানদের ওই জমি কেনা-বেচার জন্য স্যারের (হাওলাদার) সঙ্গে কথাবার্তা চলছে। এর উত্তরপাশের জমি আমার সাহেব কিনেছেন। সেখানে সাইনবোর্ড দেয়া হয়েছে। তারপরও মাপজোকের কথা বলেছি। যদি ওনার জমির মধ্যে সাইনবোর্ড পড়ে সরিয়ে নেয়া হবে। এখানে দখলের কিছুই নেই। ভয়ভীতি আর খুন-জখমের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা বানোয়াট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com