রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

জাতীর পিতার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে- এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্নবিশ্বাস’ শ্লোগানে ভোলার লালমোহনে জাতীয় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ অক্টোবর) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের আজকের এই দিন (১৮ অক্টোবর) জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত ছিলেন রাসেল। কিন্তু সেই দুরন্ত প্রাণবন্ত শেখ রাসেলকেও ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করে। ঘাতকরা শেখ পরিবারকে হত্যার মধ্যে দিয়ে চেয়েছিল এদেশ থেকে গণতন্ত্রকে মুছে ফেলবে। এজন্য তারা জাতীর পিতার খুনিদের বিভিন্ন দুতাবাসে চাকুরী দিয়েছিল।
তিনি আরও বলেন, আজকে যদি শেখ রাসেল বেঁচে থাকতো তাহলে হয়তো জাতীর পিতার স্বপ্ন তার হাত ধরে বাস্তবায়ন হতো। জাতীর পিতার অবর্তমানে আজকে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছেন।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, মোখলেছুর রহমান হাওলাদার, ভাইস চেয়ায়ম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম,  অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ওসি মাকসুদুর রহমান মুরাদ, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান মিলন, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com