শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অঞ্চলের যুবসমাজকে নিয়ে জনগণকে সচেতনায় কাজ করতে পারে-স্পিকার ড. শিরীন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৪৯ বার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে কার্যকর পদক্ষপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ তার কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ড. ইকো নারিতার সঙ্গে সাক্ষাকালে এ মতামত ব্যক্ত করেন স্পিকার।

এসময় তারা কোভিড-১৯ পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য ও লিঙ্গ বৈষম্য বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, জাতীয় সংসদের বিএপিপিডি প্রকল্পের আওতায় মূলত বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার হ্রাস, যুব উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়।

 

জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলের যুবসমাজকে নিয়ে সর্বস্তরের জনগণকে অধিকতর সচেতন করতে বিএপিপিডি কাজ করতে পারে।

 

তিনি বলেন, প্রকল্পের সাব-কমিটিসমূহ সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সাথে একযোগে কাজ করছে। স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, এডভোকেসি ও সভা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

 

ড. ইকো নারিতা বলেন, ইউএনএফপিএ প্রকল্পের আওতায় জাতীয় সংসদকে সার্বিক সহায়তা প্রদান করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পলিসি প্রণয়ন করে যুবকদের অধিকতর সংযুক্ত করতে হবে।

 

এক্ষেত্রে বৃক্ষরোপন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। এসময় বিশ্বব্যাপী কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে তার আশংকার কথা ব্যক্ত করেন।

 

এরপর স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী সৌজন্য সাক্ষাত করেন।

 

সাক্ষাতকালে তারা ১৬ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন।

 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি আগামী ১০ ডিসেম্বর জাতীয় সংসদের উত্তর প্লাজায় অনুষ্ঠিত হবে।

 

এসময় সৈয়দা রুবিনা আক্তার এমপি, বেগম নাহিদ ইজাহার খান এমপি, বেগম আদিবা আনজুম মিতা এমপি এবং অপরাজিতা হক এমপিসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com