শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

জরায়ু ক্ষতিগ্রস্থ হওয়া সেই নারীর মৃত্যু

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২১৩ বার

প্রতিবেশীরা পেটের উপর একের পর এক লাথি মারে এবং মাটিতে ফেলে পতদলীত করে ৫০ বছর বয়সী নারী মিনারা বেগমকে।

কারন প্রতিবেশীদের বাড়ির পাশের নারকেল গাছের ডাল আনতে গিয়েছিলেন মিনারা।

শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে ওই ঘটনাটি ঘটেছে। এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হয়।

হামলার শিকার নুরুল্লাপুর গ্রামের বাদল হাওলাদারের স্ত্রী মিনারার জরায়ু মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সাংবাদিকদের শুক্রবার জানিয়েছিলো ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক মুনিয়া আক্তার। রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো।

ঘটনার দুদিন পরে বরিশালে চিকিৎসাধীন ঐ নারীর মুত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরে।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে মায়ের মৃত্যুর খবরটি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন তার ছোটো ছেলে মোহাম্মদ সাগর হাওলাদার।

হাসপাতালে দু’দিন চিকিৎসা নেয়ার পর রোববার দুপুর ১ টায় মিনারা বেগমের মৃত্যু হয়েছে বলে মুঠোফোনে জানিয়েছেন সাগর।

এদিকে ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরেই মিনারার বড় ছেলে মাসুম হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সুত্রে জানাগেছে, বাড়ির পাশে পরে থাকা নারকেল গাছের ডাল আনতে গেলে প্রতিবেশীদের সাথে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিবেশীরা মিনারাকে মারধর করে তার পেটে একের পর এক লাথি মারে এবং পদদলীত করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার এসআই জসিম বলেন, ‘হামলার ঘটনায় মিনারা বেগমের ছেলে মাসুম হাওলাদারের দায়ের করা মামলায় শুক্রবার রাতেই এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করেছি।’

এ ঘটনায় জড়িত পুলিশের গ্রেপ্তারকৃত নুরুল্লাপুর গ্রামের সাধু ফরাজির ৪৫ বছরের ছেলে মোহাম্মদ মিলন, মিলনের ১৮ বছরের ছেলে মোহাম্মদ শান্ত এবং সোহরাব ব্যাপারীর ৩৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ ফিরোজ বর্তমানে জেল হাজতে রয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী মিনারা বেগমের বড় ছেলে মাসুম হাওলাদার।

ঘটনার দিনের বর্ণনা দিয়ে নিহত মিনারা বেগমের ছোট ছেলে সাগর হাওলাদার বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমার মা বাড়ির পাশে একটি নারকেল গাছের শুকনো গ্যাঁড়া আনতে গিয়েছিলেন।

এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী একই পরিবারের সোনিয়া, ফিরোজ, মিলন ফরাজী, রিয়াজ, শান্তসহ আরও কয়েকজন জিআই পাইপ নিয়ে হামলা করে।’ সাগর আরও বলেন, ‘হামলার একপর্যায়ে তারা আমার মাকে পা দিয়ে পদদলিত করে। এতে আমার মায়ের জরায়ু ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। বোববার দুপুর মায়ের মৃত্যুহয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com