বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

জমি দরকার এমপির মামলা খায় ম্যানেজার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২১৩ বার

সংবাদ সম্মেলনের পর এবার আদালতে মামলা দায়ের করেছেন বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের পশ্চিম তেতলা গ্রামের বাসিন্দা কৃষক রতন ঘরামী।

 

বৃহষ্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (বানারীপাড়া আমলী) আদালতে মামলাটি দায়ের করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি মজিবর রহমান বলেন,মামলাটি আমলে নিয়ে বিচারক মোঃ জহির উদ্দিন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

মামলার আসামীরা হলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ ইব্রাহিম বেপারী, স্থানীয় সাংসদ (বরিশাল-২ আসন) মোঃ শাহে আলমের ম্যানেজার আল আমিন, তাদের সহযোগী তুহিন গাজী ও ইলিয়াস খান।

 

এদিকে মামলার এজাহারে তালিকায় স্থানীয় সাংসদ (বরিশাল-২ আসন) মোঃ শাহে আলমের নাম না থাকলেও ঘটনার বিবরনে তার নাম উল্লেখ করা হয়েছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। ১৫ দিন পূর্বে  আনুমানিক রাত ৮ টার দিকে স্থানীয় সংসদ সদস্য শাহে আলম তার বাসায় বাদীকে ডেকে পাঠান।

 

বাদী কৃষক রতন ঘরামী সাংসদের বাসায় গেলে, তাকে প্রজেক্ট করার কথা জানিয়ে ১৫ কাঠা জমি লিখে দেয়ার কতা বলেন। এ কথা শুনে বাদী উত্তর না দিয়ে চলে আসেন।

 

যার ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি রাত ১১ টায় মোঃ শাহে আলম- এমপি’র ম্যানেজার আল আমিনসহ মামলার এজাহারনামীয় আসামীরা বাদী রতন ঘরামীর বসত ঘরে প্রবেশ করে এবং ১৫ কাঠা জমি এমপির নামে লিখে দিতে বলে।আর লিখে না দিলে দেশে বসবাস করতে পারবে না বলে হুমকি দেয়।

 

মামলায় বাদী আরো উল্লেখ করেন, আসামীদের সাথে থাকা দা-চাকু দিয়ে প্রাণ নাশ ও একের পর এক মামলা দেয়ার হুমকি দেয়। এসময় বাদী ডাক-চিৎকার দিলে স্বজনরা ৯৯৯ এ ফোন করলে রাত ২ টা ২০ মিনিটে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

 

এসময় মামলার আসামী তুহিন গাজী ও ইলিয়াস খানকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করতেও সক্ষম হয়।কিন্তু তাদের পরের দিন ছেড়ে দেয়া হয়।

 

গত ৬ মাস ধরে আসামীরা বাদীকে ভয়ভীতি ও নানাভাবে হয়রানী করছে বলেও মামলায় বাদী আরো উল্লেখ করেন।

 

বাদী পক্ষের আইনজীবি মজিবর রহমান বলেন, ৩৪২, ৩৮৭, ৩৮৯ ধারায় দায়েরকৃত এ মামলার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করেছে বাদী।

 

এদিকে মামলার বাদী রতন ঘরামী জানিয়েছেন, স্থানীয় এমপির নির্দেশে কৃষক তিনিসহ ১৩ টি সংখ্যালঘু পরিবারের ওপর অত্যাচার ও জমি দখলের বিরুদ্ধে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি বরাবর লিখিত দেয়া হয়েছে।

 

তিনি বলেন, আমি নিরাপত্তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। গতকাল থানায় মামলার এজাহার নিয়ে গেলে পুলিশ তা নেয়নি, বরং দায়িত্বরত অফিসার আমাকে মুঠোফোনে গালাগাল করেন।

 

যদিও শুরু থেকে এ ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে আসছেন শাহে আলম-এমপি। ষড়যন্ত্র করে বিরোধীপক্ষ এটাকে ভিন্নখাতে প্রভাহিত করছেন বলে দাবি তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com