বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছুটিতে নিরাপত্তা জোরদারে তৎপর হাবিপ্রবি’র ভিজিলেন্স টিম

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৫ বার

মাহে রমজান, জুমাতুল বিদা, শব-ই কদর ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটিকালীন সময়ে (১৪ মার্চ-৫এপ্রিল) নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে গঠিত ভিজিলেন্স টিম নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

এ লক্ষ্যে গতকাল সোমবার (১৭ মার্চ) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হল, জিয়া হল, বিজয় ২৪ হল, কেন্দ্রীয় মন্দির সহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন ভিজিলেন্স টিমের সদস্যরা।

এসময় ভিজিলেন্স টিমের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গুরুত্ব সহকারে সে কাজই করে যাচ্ছি। নিরাপত্তা জনিত কোনো শঙ্কা যেন তৈরি না হয় সে লক্ষ্যে তৎপর রয়েছে ভিজিলেন্স টিম।

পরিদর্শনকালে ভিজিলেন্স টিমের সদস্যবৃন্দ, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা’কে আহ্বায়ক এবং সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. মজিবর রহমানকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিমের তালিকা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com