মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার

উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর সাহেব বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গভীর রাতে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর পিরোজপুরের ছারছীনাসহ সারা দেশে ইসলাম প্রিয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মরহুম পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ছারছীনা দরবার শরীফ ও উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ নেছারউদ্দিন (রহ.) এর দৌহিত্র।

বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ সারা বাংলাদেশে দুই হাজার দ্বীনিয়া মাদরাসাসহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

পীর সাহেব কেবলা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে অসুস্থজনিক কারণে তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে পরে সেখান থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রীন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে। মরহুম পীর সাহেব কেবলার রুহের মাগফিরাত কামনায় সকল পীর ও মুহিব্বীনদের নিকট দোয়া কামনা করছেন হযরত পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com