শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

ছাত্রলীগের সাদ্দাম সভাপতি ও শেখ ওয়ালি সাধারণ সম্পাদক

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৫২ বার

ছাত্রলীগের নতুন কমিটিতে সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে গণভবন গেটে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের শীর্ষ দুই পদের জন্য মনোনয়নপত্র জমা দেন ২৫৪ জন। এর মধ্যে ৯৬ জন সভাপতি ও ১৫৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

এদিকে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ছাত্রলীগের কমিটিও ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত; ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কুন্ডুর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

এর আগে গত ২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন এবং এর পরদিন ৩ ডিসেম্বর অপরাজেয় বাংলার পাদদেশে  অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com