শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

চিত্রনায়িকা পরীমণি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন- সভাপতি মিশা সওদাগর

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৬৮৯ বার

পরীমণি এত রাতে না গেলেও পারতেন’ সিনেমার সাইনিংয়ের জন্য চিত্রনায়িকা পরীমণি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। আজ ১৫ জুন মঙ্গলবার, দুপুরে ডিবি অফিসের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি।

মিশা সওদাগর বলেন, যে ক্লাবে সে গিয়েছিল তার ফুটেজ থাকার কথা। এতো বড় একটা ক্লাব সেখানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর শুধু তাদের কথা শুনলেই হবে পরীরও কথা শুনতে হবে। তিনি বলেন. আমি নিরপেক্ষভাবে বলতে চাই পরী যে লেভেলের নায়িকা ছবির কথা নিয়ে কোন মিটিং করতে হলেও প্রডিউসারকে তার কাছে যেতে হবে।

সাইনিংয়ের জন্য হলে পরীর বাসায় গিয়ে সাইন করাতে হবে। পরীর তাদের কাছে যাওয়া উচিত হয়নি। উল্লেখ্য, গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও ধর্ষণচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। চারদিন পর রবিবার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘটনা প্রকাশ করেন নায়িকা।

তিনি এ ঘটনার বিচার দাবি করেন এবং তার প্রাণের সংশয় রয়েছে বলে উল্লেখ করেন। অভিযোগে তিনি নাসির ইউ মাহমুদ ও অমি নামে দুই ব্যবসায়ীর নাম বলেন। এরপর সোমবার বেলা ১১টার দিকে সাভার মডেল থানায় এই দুজনসহ আরও অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন পরীমনি। দুপুর নাগাদ নাসির ও অমিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন নায়িকা পরীমনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com