রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

চিত্রনায়িকা একার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪২৫ বার

চিত্রনায়িকা একার নামে দুটি মামলা দায়ের করা হয়েছে রাজধানরি হাতিরঝিল থানায়। এসব মামলায় তার রিমান্ড চেয়ে আদালতে পাঠাবে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এবং মাদক রাখার দায়ে একার নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

 

পুলিশ জানায়, নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।

 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, চিত্রনায়িকা একার নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার একাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

 

ঘটনার বিবরণে জানা যায়, হাজেরা নামে এক নারী একার বাসায় কাজ করতেন। একা ওই নারীকে বাড়তি কাজ করতে বললে তিনি রাজি হননি। এর ফলে শুক্রবার ওই গৃহকর্মীকে বাসা থেকে বের করে দেন একা। একপর্যায়ে আর ওই বাসায় কাজ করবেন না মনস্থির করেই শনিবার (৩১ জুলাই) বেতন চাইতে যান গৃহকর্মী হাজেরা। এতেই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন নায়িকা একা।

 

মারধরে গৃহকর্মীর চিৎকারে আশ-পাশের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে একা বাসার ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এরপর একাকে আটকসহ তার বাসা থেকে মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com