বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৩

আরিফুর রহমান, নলছিটি (ঝালকাঠি)
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬৯ বার

ঝালকাঠির নলছিটিতে সোবহান খলিফা (৬০) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

গ্রেফতার আসামিরা হলেন – মিন্টু (৫২) রুবেল হাওলাদার (৩৫) ও জসিম (৩৮)। নিহত সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান, আমরা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছি।

প্রথমে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় শ্বশুর বাড়ি থেকে মিন্টুকে গ্রেফতার করি পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল বন্দর থানা থেকে রুবেল ও জসিম কে গ্রেফতার করা হয়।

মূলত তারা একটি ছিনতাইকারী চক্র।তাদের কাছ থেকে একটা প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এই প্রাইভেটকারে করে তারা বিভিন্ন স্থানে ছিনতাই করতো।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ইজিবাইক ছিনতাই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com