বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : গণপিটুনিতে অভিযুক্ত সুজন নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৪ বার

চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত সুজনকে গণধোলাই দেওয়া হয়েছে।

মুমূর্ষ অবস্থায় গনধোলাইয়ের স্বীকার সুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে সে (সুজন) মৃত্যুবরন করে।

মৃত সুজন নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়া নগরের একটি বাসায় ভাড়া থাকেন।

মামালা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দুপুরে প্রতিবেশীর চার বছরের শিশু কন্যাকে নিজ বাসায় নিয়ে সুজন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় ওই শিশু চিৎকার শুরু করলে সুজন তাকে বাসায় পাঠিয়ে দেয়।

বাসায় ফিরে শিশু তার মায়ের কাছে বিষয়টি জানায়।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুজনকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সুজন মৃত্যুবরন করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হবে। নতুবা অপমৃত্যুর মামলা দায়েরের পর লাশের ময়নাতদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com