শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

চাকুরী জাতীয়করণের দাবিতে বরিশালে শিক্ষকদের সমাবেশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার

চাকুরী জাতীয়করণের ১ দফা দাবিতে বরিশাল বিভাগের বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) একাংশের বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বাকশিস বরিশাল জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মো. রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ্য মো. সেলিম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু দুই ধরণের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পেলেও আমরা পাই ১ হাজার টাকা। বাংলাদেশে কোথায় বাড়িভাড়া ১ হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই।

এসময় তিনি আরো বলেন, আমাদের দাবি একটাই সেটা হলো জাতীয়করণ। সরকারি শিক্ষকরা চিকিৎসা ভাতা ১৫০০ টাকা পেলেও আমাদেরকে দেয়া হয় ৫০০ টাকা।

উৎসব ভাতা, বাড়িভাড়াসহ প্রতিটি জায়গায় সরকারি আর বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য আছে। এসময় নিজদের নানা দুর্দশা ও বৈষম্যের চিত্র তুলে ধরে দ্রুত সময়ে তাদের দাবি পূরণের আল্টিমেটাম দেন সমাবেশ থেকে। সম্মেলনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বাকশিস বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান তুহিন, সহ প্রমুখ। ত্রি-বার্ষিক সম্মেলন শেষে একটি মিছিল বের করা হয় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অশ্বিনী কুমার হলে এসে শে হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com