বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৫১ বার
ফাইল ফটো

চাঁদপুরের হরিনাঘাট এলাকায় মোটরসাইকেল পিছলে পড়ে সিএনজির চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সাইফুল ইসলাম খান (২০) ও মেহেদী হাসান শাহীন (২০)।

বুধবার দুপুরে চাঁদপুর পাসপোর্ট অফিস থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু হাইমচর নিজ বাড়ি যাওয়ার পথে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকান নামকস্হানে গেলে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সিএনজির চাকায় পৃষ্ঠ হয়ে এ দূঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মেহেদী হাসান শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা নেয়ার পথে শাহীন খানও মৃত্যু বরণ করে।

হাইমচর উপজেলার নয়ানিলক্ষ্মীপুর গ্রামের খান বাড়ির দ্বীন মোহাম্মদ খানের ছেলে সাইফুল ইসলাম খান ও তারই চাচাতো ভাই দ্বীন মোহাম্মদ খানের ছেলে শাহীন খান। তারা দুজন হাইমচর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com