শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠা, চালক আটক

কাউছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৪৬ বার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধর্ষণের হাত নিজেকে বাঁচাতে বাস চালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়েছে এক কলেজ ছাত্রী।

 

এ ঘটনায় খোকন মিয়া (২৮) নামে ওই বাসচালককে আটক করেছে পুলিশ।

 

শনিবার (০৬ নভেম্বর) দুপুরে উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স (বাংলা) প্রথম বর্ষের ওই ছাত্রী নিজেকে বাচাঁতে লাফ দিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

 

এসময় এক প্রাইভেটকার চালক বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

 

আটক বাসচালক টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

 

এ বিষয়ে কলেজ ছাত্রী বলেন, সকালে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি গাড়িতে উঠেন মানিকগঞ্জের উদ্দেশ্যে।

 

গাড়িটি কিছুদূর আসার পর প্রায় সব যাত্রী গাড়ি থেকে নেমে যায়। এরপর ওই যাত্রী গাড়ি থেকে নামতে চাইলে চালক বাঁধা দেন।

 

এভাবে গাড়িটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করলে বাসচালক চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বাসচালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি।

 

পরে এক প্রাইভেটকার চালক বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

 

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালককে আটক করে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই বাস চালক আটক রয়েছে।

 

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ওই বাসচালককে আটক করা হয়েছ ।

 

এ বিষয়ে থানায় ধর্ষণচেষ্টার যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com