বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চলতি মাসে কালবৈশাখী ঝড় হতে পারে

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৩০ বার

চলতি মাসে (এপ্রিল) তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। এছাড়া দুই-তিনটি তাপপ্রবাহের পর আসতে পারে ঘূর্ণিঝড়ও। রয়েছে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের আশঙ্কাও।

দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশে ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।

এ মাসেই দেশে ২-৩টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এপ্রিল মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনার প্রেক্ষিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্তিতি সৃষ্টি হতে পারে। অন্যত্র, দেশের সকল প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

এই অবস্থায় চলতি মাসে দৈনিক গড় বাষ্পীভবন হবে ৩ থেকে ৫ মিলিমিটার। আর গড় সূর্যকিরণ থাকবে ৫ দশমিক ৫০ ঘণ্টা থেকে ৭ দশমিক ৫০ ঘণ্টা।

বর্তমানে দেশের তাপমাত্রা বাড়ছে। সোমবার (০৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। নদীবন্দর কিংবা সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই। নেই ভারী বর্ষণের আভাসও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com