বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চতুর্থ ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৬২ বার

চলছে বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল ও জোটের চতুর্থ ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ। চতুর্থ ধাপের এই অবরোধের দ্বিতীয় দিনে রাস্তায় কিছুটা বেড়েছে গণপরিবহন চলাচল। তবে আগের যাত্রীর সংখ্যা আগের মতোই কম।

সোমবার (১৩ নভেম্বর) সকালে এই চিত্র দেখা যায়।

গত কয়েকদিনের অবরোধের তুলনায় আজ রাস্তায় তুলনামূলক বাস, সিএনজি চলাচল বেড়েছে। আগের মতোই চলছে প্রাইভেটকার ও রিকশা। গণপরিবহন চলাচল বাড়লেও রাস্তায় তেমন বাড়েনি সাধারণ মানুষের চলাচল। রাস্তায় চাকরিজীবীদেরই মূলত চলাচল করতে দেখা গেছে। ফলে সাধারণ সময়ে অফিস টাইমে লোকে লোকারণ্য থাকা বাসগুলোকে অনেকটা ফাঁকা চলাচল করতে দেখা যায়।

পরিবহণ সংশ্লিষ্টরা জানান, আগের তুলনায় কিছুটা বাস চলাচল বেড়েছে। আগে ১০টি বাস চললে এখন ১৫টি চলছে। তবে অনেকেই আগুনের ভয়ে বাস বের করছে না। আবার সাধারণ মানুষও ভয়ে বের হচ্ছে না। চাকরিজীবী ও জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ রাস্তায় বের হচ্ছে না।

প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা ও তৃতীয় দফায় ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়। চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে একই কর্মসূচি পালন করবে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com