শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

ঘাতক অনাবিল পরিবহনের বাসের হেলপার চান মিয়াকে গ্রেফতার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৪২ বার

রাজধানীর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় (১৭) নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় ঘাতক অনাবিল পরিবহনের বাসের হেলপার চান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

 

তিনি বলেন, রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের হেলপার চান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হয়।

 

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ৯টি বাসে আগুন দিয়েছে। রামপুরা পলাশবাগ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইনুদ্দিন স্থানীয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com