শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

গাছে ঝুলছিলো কৃষকের মরদেহ

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৫ বার

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালীতে শুক্রবার ভোর থেকে গাছে ঝুলছিলো একই এলাকার ৬৫ বছর বয়সী কৃষক আজাহার আলীর মরদেহ।

পুটিয়াখালী গ্রামের আকনবাড়ি সংলগ্ন খালের পাড়ের একটি গাছে ডালে গলায় রশি দেয়া অবস্থায় কৃষক আজাহার আলীর মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা তার বাড়ির লোকদের খবর দেয়।

আজাহার আলীর ছেলে সাইফুল ইসলাম শাহিন পুলিশে খবর দিলে রাজাপুর থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে আজাহারের লাশ নামিয়ে থানায় নিয়ে যায়।

ঘটনা নিশ্চিত করে নিহত আজাহারের ছেলে শাহিনের বরাত দিয়ে এসআই সোহেল বলেন, ‘পুটিয়াখালি গ্রামের মৃত কাছেম আলী আকনের ছেলে আজাহার মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ নামিয়ে শুক্রবা সকাল ১০ টায় থানায় আনা হয়েছে।

নিহতের ছেলে সাইফুল ইসলাম শাহিন বলেন ‘আমার শুরবাড়ির আত্মীয়স্বজন শুক্রবার আমাদের বাড়িতে বেড়াতে আসার কথা।

এ নিয়ে পরিবারের লোকজন নিয়ে আমরা বৃহস্পতিবার রাত থেকে আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। বাবা ভোর রাতে বাড়ি থেকে বের হয়েছে। তারপর সকালে দেখি এই ঘটনা।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আজাহারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com