শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

গণসংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৮৭ বার

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর মৃত্যুবরণ করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না….  রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

 

রাতে মৃত্যুর বিষয়টি আনন্দবার্তাকে নিশ্চিত করেন তার ছেলে মাসুক আলমগীর রাজিব।

 

তিনি আরো বলেন, ইউনাইটেড হসপিটালে তার বাবা চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২৪ জুলাই) খিলগঁাও তালতলা জামে মসজিদে জানাজা শেষে তালতলা কবরস্থানেই তাকে দাফন দেয়া হবে।

 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ।

 

আজ শনিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে।

কঠোর বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এ নাগরিক শ্রদ্ধাঞ্জলি। এর আগে শনিবার সকাল ১১টার দিকে খিলগাঁও পল্লীমা সংসদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে বাদ যোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা হবে। পরে খিলগাঁও তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com