বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

খুনের অভয়ারণ্য ভাঁড়ারা আবারো খুন

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৮ বার

জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জেরে পাবনার সদর উপজেলায় শরিফুল ইসলাম (৩১) নামের একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশী চাচাতো দুই ভাই স্বপন ও শাহীন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) সকালে সদরের ভাঁড়ারা ইউনিয়নের ভাঁড়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল এই গ্রামের সামাদ সরদারের ছেলে ও ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কসমেটিক্সের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি বাঁশঝাড় নিয়ে পুর্ব থেকেই বিরোধ চলে আসছিলো। এর জেড়ে সকালে শরিফুল সেই বাঁশঝাড়ে একটি বাঁশ কাটতে যায়। এসময় প্রতবেশী চাচা মজনু সরদারের দুই ছেলে স্বপন ও শাহীন তাকে এলোপাথাড়িভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

এসময় স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে। পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত একটি বিরোধ পুর্ব থেকেই চলে আসছিলো। এ নিয়ে ইউনিয়ন পরিষদেও তারা আসছিলেন।

কিন্তু আদালতে মামলা চলমান থাকায় আমাদের পক্ষ থেকে মিমাংসা করা সম্ভব হয়নি। আজ সকালে বাঁশঝাড়ে গেলে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, জমিজমা বিরোধে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। ধারালো কুড়াল দিয়ে হত্যা নিশ্চিত করা হয়। প্রতিবেশী মৃত মজনু সরদারের ছেলে স্বপন ও শাহীন ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। হত্যার পরে অভিযুক্তরা পালিয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com