বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কেন্দ্রে অনিয়ম দেখে হতাশ নির্বাচন কমিশনার!

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৯৮ বার

ঢাকার সাভারে নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোটারদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল আ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি নিজের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মাহবুব তালুকদার বলেন, ‘কোথাও কোন লোকজন নাই। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন।

অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। পুলিশ আছে, র‌্যাব আছে কেউ কিছু বলেনি। কি নির্বাচন করছি আমরা?

নির্বাচনে অনিয়মের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com