শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

কুয়াকাটা-২ লঞ্চের স্টাফ কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৪০ বার
ফাইল ফটো

ঢাকা থেকে বরিশালগামী এমভি কুয়াকাটা-২ লঞ্চ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার শরীরে লাল রংয়ের কামিজ পরিহিতো ছিলো।

শুক্রবার (০১ ডিসেম্বর) লঞ্চের নীচতলার পেছনের দিকে স্টাফ (গ্রীজার/লস্কর) কেবিন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এদিকে মৃতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। পিবিআই এর পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানাগেছে মেয়েটির নাম শারমিন আক্তার। সে ঢাকার কুনিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ এনায়েত ফকির ও মা নুরুন নাহার।

 

তবে স্বজনরা মৃতদেহ সনাক্ত না করা পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে রাজি নন নৌ পুলিশ। নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন পিবিআই মৃতের আঙ্গুলের ছাপ দিয়ে নাম জানলেও পুর্নাঙ্গ ঠিকানা এখনো জানতে পারেনি। পুর্নাঙ্গ ঠিকানার পাশাপাশি স্বজনদের বিষয়ে খোজ নেয়া হচ্ছে।

 

এদিকে লঞ্চের স্টাফরা জানান, রাতে ঢাকার সদরঘাট থেকে ওই তরুনীর সাথে আরো একজন ব্যক্তি এমভি কুয়াকাটা-২ লঞ্চে ওঠেন। তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে স্টাফ কেবিনটি ভাড়া নেন।

 

রাত ১১ টার দিকে একজন লস্কর তাদের টিকেট দিতেও সেখানে যান, তখন স্বাভাবিক অবস্থাতেই তাদের দেখতে পান। ধারণা করা হচ্ছে রাত ৩ টার পরে কোন এসময় ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

 

এরপর সকালে লঞ্চটি বরিশাল নদী বন্দরে পৌছালে স্টাফ কেবিনের বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যায় সাথের ব্যক্তিটি।

 

পরে লঞ্চের লস্কর সোহাগ ওই যাত্রীদের খোজে সেখানে গেলে কেবিনের বাহির থেকে তালা দেয়। সে জানান, তালা দেয়া দেখে বুঝছি উভয়ে চলে গেছেন। এরপর অন্য একটি চাবি দিয়ে তালাটি খুলে নারীর মরদেহ কেবিনের মধ্যে পরে থাকতে দেখি।

বিষয়টি সবাইকে অবগত করলে নৌ-পুলিশকে খবর দেয়া হয়। তারা এসে মরদেহ উদ্ধার করে।

 

লঞ্চের ম্যানেজার জানান, ১৮ শত টাকায় ওই কেবিনটি ভাড়া নেয়, লঞ্চ ছাড়ার সময় তারা একসাথে ছিলো। সকালে লঞ্চ ঘাটে ভিড়লে কারো সারাশব্দ না পেয়ে স্টাফরা কেবিনের দরজা ধাক্কাধাক্কি করে। পরে স্টাফদের কাছে থাকা অতিরিক্ত চা্বি দিয়ে দরজা খুলে তরুনীর মরদেহ পরে থাকতে দেখেন।

 

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য্ মর্গে প্রেরণ করছেন, পাশাপাশি যথাযথ আইনগত ব্যবস্থাও গ্রহন করছেন।

 

টার্মিনাল ও লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সাথে থাকা ব্যক্তিকে সনাক্ত করে তাকে আটক করার চেষ্টা চলছে, পাশাপাশি মেয়েটির পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com