রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

কুষ্টিয়ায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৬৩ বার

গত ৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখ রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মোঃ আজম (২৩), পিতাঃ মোঃ এজের আলী, সাং-আড়িয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে পাশের গ্রামের মোঃ স্বপন, পিতা- মৃত কাইমুদ্দিন, মোঃ আসকর আলী, পিতা- মৃত পলান মিস্ত্রী এবং মোঃ ইশারত মন্ডল, পিতা-মোশারফ, সর্বসাং- আড়িয়া মন্ডলপাড়া, সর্বথানা-দৌলতপুর, সর্বজেলা-কুষ্টিয়া
পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে পিটিয়ে এবং শ্বাসসরোধ করে হত্যা করে মৃতদেহ খালের মধ্যে মাটি চাপা দিয়ে রাখে।

নিহত আজম আসামি স্বপনের নিকট তার পাওনা টাকা ফেরত চাওয়ার প্রেক্ষিতে এই হত্যাকান্ড ঘটানো হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে পরদিন নিহতের পিতা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার- ২৯৭, তারিখ- ০৫/৯/২০১৪।

মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিজ্ঞ বিচারক আসামিদের অনুপস্থিতিতে প্রত্যেককে আমৃত্যু কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা করে রায় প্রদান করেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এবং সিপিএসসি ময়মনসিংহ, র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে গত রাতে ময়মনসিংহ জেলার ভালুকা এলাকা হতে পলাতক আসামি মোঃ আসকর আলী (৫১), পিতা- মৃত পলান মিস্ত্রী, সাং- আড়িয়া মন্ডলপাড়া, থানা- দৌলতপুর,
জেলা- কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com