বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কুমিল্লায় স্বরাষ্ট্র উপদেষ্টা; ত্রাণ সহযোগিতা করলেন বিজিবি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার
ফাইল ফটো

কুমিল্লায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) উদ্যোগে কুমিল্লায় বন্যাদুর্গত ৫০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এসময় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজে এই আয়োজন করে বিজিবি।

জানা গেছে, বিজিবির উদ্যোগে কুমিল্লার বুড়িচং এ বন্যাদুর্গত অসহায় ৫০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ ঢাকার মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মেজর শাহ মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয় বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন। এসময় বন্যাদুর্গত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com