রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

কীর্তনখোলার অবৈধ ড্রেজিং বন্ধের দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার

বরিশাল নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন গ্যাসটারবাইন এলাকায় অবৈধ ড্রেজিং বন্ধ ও নদী ভাঙনরোধে দ্রুত বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ সোমবার বেলা এগারোটার দিকে নগরীর ব্যস্ততম সদর রোডে ‘নদী ভাঙন প্রতিরোধে ঐক্যবদ্ধ এলাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাসদের জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন রাতে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদীর পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অনেক বাসাবাড়ি, কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে পরেছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে রূপাতলী ধান গবেষণা রোড থেকে গ্যাসটারবাইন পর্যন্ত একটি টেকসই বেরিবাঁধ নির্মাণ করতে হবে।

বক্তারা আরও বলেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। বরং প্রশাসনের নিরবতার সুযোগে রাতের আঁধারে ড্রেজিং কার্যক্রম আরও বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com