

সাভারের আশুলিয়ার গাজীরচট আড়িয়ারা মোড় এলাকায় থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে আজাহারের তিন তলা ফ্লাটের নিচ তলার একটি কক্ষ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাকারিয়া সিরাজগঞ্জ জেলার উল্টা পুর থানার মৈসা কামাড় পাড়া গ্রামের নুরনবী খানের ছেলে।
স্থানীয় এক মহিলা জানান, দুপুরের দিকে জানালা দিয়ে কিশোরের মরদেহটি ফেনের সাথে জুলতে দেখে ত্রিপল নাইনে ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ভাই মনিরুজ্জামান বলেন, আমি কাজে ছিলাম খবর পেয়ে বাসায় আসি। এসে দেখি এই অবস্থা। আমার ভাইয়ের মানুষিক সমস্যা ছিলো। মাজে মাজে পরিবারের সকলের সাথে খারাপ আচারন করতো।
আজকে নাকি আমার মার কাছে টাকা চাইছে মার কাছেতো টাকা নাই দিব কোথাথেকে এটা নিয়ে নাকি মাকে মরছেও। পরে মা রাগ করে বাহিরে চলে গেলে সে দরজা বিতর থেকে বন্ধ করে আত্নহত্যা করে।
আশুলিয়া থানার এসআই আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি আত্নহত্যা করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।