বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কাল থেকে টিএসসিতে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ বার
‘জ্ঞানের আলোয় চেতনার জাগরণ’ স্লোগানকে সামনে রেখে ধারাবাহিকভাবে এই বছরেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভা আয়োজন করতে যাচ্ছে একুশে বইমেলা ২০২২।
আগামী সোমবার (২৮ শে ফেব্রুয়ারি) থেকে ২রা মার্চ পর্যন্ত তিনদিন আয়োজিত হতে যাচ্ছে এই অমর একুশে বইমেলা।
প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখা আয়োজিত এই বইমেলায় কমপক্ষে ১২-১৫ টি স্টল থাকার কথা রয়েছে। এছাড়াও হাবিপ্রবির বিভিন্ন সামাজিক সংগঠনের আলাদা আলাদা স্টল থাকবে।
অমর একুশে বইমেলা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখার উপদেষ্টামন্ডলী।
এ ব্যাপারে প্রথম আলো বন্ধু সভার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো কাজ গুলো করার চেষ্টা করে। ভালো কাজের সাথে থাকে। একটি সুষ্ঠু ও বিকশিত সমাজ গড়ে তুলতে বইয়ের ভূমিকা অপরিসীম।
ক্যাম্পাসে বইমেলার অনন্য প্রয়োজনীয়তার কথা চিন্তা করে প্রথম আলো বন্ধুসভা,হাবিপ্রবি থেকে নিয়মিত আয়োজন করা হয় অমর একুশে বইমেলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com