বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

কাভার্ড ভ্যান চাপায় পত্রিকা হকারের মৃত্যু

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৬৪ বার

ঢাকার আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় পত্রিকা হকারের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে স্মৃতিসৌধ মূল ফটকে সড়ক পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন (৬০) টাঙ্গাইল জেলার সদর থানার বাসিন্দা।

 

তিনি পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় থেকে ঢাকা সংবাদপত্র হকার’স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবীনগর সেন্টারের মাধ্যমে প্রায় ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করতেন।

 

হাইওয়ে পুলিশ জানায়, সকালে স্মৃতিসৌধের ভেতরে পত্রিকা বিলি করতে যাচ্ছিলেন রহুল আমিন। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক পার হতে গেলে মানিকগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৫৩৪১) তাকে চাপা দেয়।

 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। সাভার হাইওয়ে থানার এসআই সারোয়ার হোসেন জানান, সড়ক পারাপারের সময়েই এই দূর্ঘটনা ঘটে।

 

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com