সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

কলারোয়া উপজেলার বিভিন্ন বাজারে লোক সমাগম

জাহিদুল ইসলাম, সাতক্ষীরা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৬১৬ বার

কলারোয়া উপজেলার বিভিন্ন বাজারে প্রচুর লোক সমাগম দেখা যাচ্ছে। মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য সরকার কঠোর লকডাউন ঘোষনার পরেও সরকার যখন করোনায় আক্রান্তের হার কমাতে হিমশিম খাচ্ছে এবং বিশ^ স্বাস্থ্য সংস্থা তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস দিচ্ছে এমনি সময় মুসলমাদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আযহার কোরবানির কথা চিন্তা করে কঠোর লকডাউন তুলে নেয়।

 

লকডাউন তুলে নেওয়ার পর থেকে কলারোয়া উপজেলার পৌর সদরসহ খোর্দ্দ,দেয়াড়া বাজার, গয়ড়া বাজার সোনাবাড়ীয় বাজারসহ বিভিন্ন হাট বাজারে লোক সমাগম হতে দেখা যায়। মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ও স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রীর স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় এবং চলাচলের উপর নির্দেশনা থাকলেও তার সামান্যতম বাস্থবায়ন দেখা যাচ্ছে না।। এতে করে আমাদের মাঝে করোনা ভাইরাসের ঝুঁকির আশঙ্কা বেড়ে যাচ্ছে।

 

কলারোয়ার বাজারে কাপড়ী পট্রি, জেলা পরিষদ মার্কেট ,আনিস সুপার মার্কেট প্রসাধনী দোকান এবং কলারোয়ার একমাত্র পশুর হাটসহ সর্বত্র ব্যাপক লোক সমাগম লক্ষ করার মত। তাদের মধ্যে স্বাস্থ্যবিধির বালায় নেই। ঈদের নতুন জামা কাপড় কেনা কাটা করতে আসা পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশী দেখা যায়। ঈদের কেনা কাটা করতে আসা ফতেমা খাতুন কে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে আসার বিষয় জানতে চাইলে তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে কি হবে আল্লাহ যদি করোনা দেয় তাহলে কেউ ঠেকাতে পারবে না।

 

 

কলারোয়ার একটি মাত্র পশুর হাট হওয়ায় শুক্রবারের দিন লকডাউন না থাকায় পশুর হাটে বিপুল সংখ্যাক লোক দেখা যায়। পশুর হাটে অধিকাংশ লোকের মুখে মাক্স না পরতে দেখা যায়। এ দিকে কলারোয়া পৌর সভার পক্ষ থেকে বার বার মাইকিং করতে দেখা যায়। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশা থাকলেও মানছে না কেউ। স্বাস্থ্যবিধি না মেনে কলারোয়া বাজারে আসার বিষয় কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আরাফাত হোসেন কে জানতে চাইলে তিনি বলেন আমাদের সমিতির পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছে এর পরেও স্বাস্থ্যবিধি মানছে না বলে আমি মনে করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com