মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

কলারোয়ায় ইউপি নির্বাচনঃ সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় প্রার্থী ও ভোটাররা

মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাতক্ষীরা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ বার

সাতক্ষীরার কলারোয়ায় ২০ শে সেপ্টেম্বর আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারনা।

 

যদিও দেশের প্রধান বিরোধীদল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহন করেনি। প্রচারনায় উপজেলার সকল ইউনিয়নে নৌকার প্রার্থীরা এগিয়ে থাকলেও নৌকার কর্মি সমার্থকদের তান্ডবে অধিকাংশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা আছে তোপের মুখে।

 

গত কয়েক দিন বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা গেছে যেমন কয়লা ইউনিয়নের নৌকার প্রার্থী মাষ্টার আসাদুল ইসলাম প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল মার্কার প্রচার গাড়ী চালককে বেধড়ক পিটিয়ে আহত করেছে।

 

জয়নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়দেব কুমার জানান, আমার কর্মি সমার্থকদের বাড়ীতে যেয়ে নৌকার প্রার্থীর কর্মি সমার্থকরা তাদের হুমকি দিচ্ছে ভোট নৌকায় না দিলে কেন্দ্রে যেতে দেওয়া হবে না। দেয়াড়া ইউনিয়নের সবচেয়ে কনিষ্ঠ ও জনপ্রিয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক আ:মান্নান জানান, আমার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে গতকাল বুধবার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে নৌকার প্রার্থীর পথসভা শেষ হওয়ার পর শান্ত দেয়াড়া ইউনিয়নকে বাহির থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে অনুপ্রবেশকারী নৌকার প্রার্থী মফে, তার ভাই বিএনপি নেতা আমান ও যুবদল নেতা মনিরুলের নের্তৃত্বে অশান্ত পরিবেশ সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

 

আমার দুইটি অফিস ভাংচুর করেছে এবং ৭ জন কর্মীকে পিটিয়ে আহত করেছে।

যার মধ্যে ২ জন কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুষ্ঠ নির্বাচন দাবী করে জনপ্রিয়তা যাচাই করার অনুরোধ করেন প্রশাসনের কাছে এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবী করেন।

এ দিকে আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ইব্রাহীম হোসেন জানান, গতকাল নৌকার প্রতিকের কর্মি সমার্থকরা সন্ত্রাসী কায়দায় আমার প্রচার গাড়ী ও মাইক ভেঙ্গে তছনছ করে দিয়েছে এবং আমার দেয়াড়া বাজারের অফিসের সকল আসবাবপত্র ভেঙ্গে দিয়েছে।

তিনি প্রশাসনের কাছে সুষ্ট তদন্ত পূর্বক ঘটনার বিচার দাবী করেছেন এবং প্রশাসনের কাছে তিনিসহ তার সমার্থকদের জীবনের নিরপত্তা দাবী করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com